প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রণী হতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ভারতীয় উদ্যোক্তা শ্রী বিশাল সিক্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন
প্রকাশিত:
04 JAN 2025 2:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ জানুয়ারী ২০২৫
ভারতীয় উদ্যোক্তা শ্রী বিশাল সিক্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী এই সাক্ষাৎকে জ্ঞানবর্ধক আলাপচারিতা হিসেবে বর্ণনা করে বলেন, ভারত উদ্ভাবন এবং যুবসমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অগ্রণী হতে প্রতিশ্রুতিবদ্ধ।
উভয়ের মধ্যে এআই এবং এর প্রভাব, সেইসাথে ভবিষ্যতের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশাল সিক্কার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'–এ করা পোস্টের জবাবে প্রধানমন্ত্রী লিখেছেন—
"এটি সত্যিই একটি অর্থবহ আলোচনা ছিল। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রণী হতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মূল লক্ষ্য উদ্ভাবন এবং যুবসমাজের জন্য সুযোগ সৃষ্টি।"
SC/PK
(রিলিজ আইডি: 2159025)
ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam