প্রকাশিত:
14 AUG 2025 4:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারে মেঘ ভাঙা বৃষ্টি ও বন্যার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের যত দ্রুত সম্ভব সম্ভাব্য সব রকম সহায়তা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারে মেঘ ভাঙা বৃষ্টি ও বন্যায় প্রভাবিত সকলের জন্য রইল আমার সমবেদনা ও প্রার্থনা। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। যত দ্রুত সম্ভব সম্ভাব্য সব রকম সহায়তা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।”
SC/PM/NS…