প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আর্চবিশপ জর্জ কুভাকড়ের কার্ডিনাল মনোনীত হওয়ার ঘটনাকে ভারতের কাছে এক বিশেষ গর্বের বিষয় বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 07 DEC 2024 8:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ ডিসেম্বর ২০২৪

 

ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর্চবিশপ জর্জ কুভাকড়কে কার্ডিনাল হিসেবে মনোনীত করবেন।এই ঘটনা ভারতের পক্ষে একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে :

"আর্চবিশপ জর্জ কুভাকড়কে ধর্মগুরু পোপ ফ্রান্সিস কার্ডিনাল মনোনীত করবেন। এই ঘটনা ভারতের কাছে খুবই গর্বের একটি বিষয়। 

এই অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জর্জ কুরিয়ানের নেতৃত্বে এক প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।

অনুষ্ঠানের প্রাক্কালে ভারতের প্রতিনিধি দল এক সাক্ষাৎকারেও মিলিত হয়েছে ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে।

@Pontifex 

@GeorgekurianBjp" 

 

PG/SKD/AS


(রিলিজ আইডি: 2082215) ভিজিটরের কাউন্টার : 73