প্রধানমন্ত্রীরদপ্তর
বিশিষ্ট নৃত্যশিল্পী তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী কনক রাজুর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
26 OCT 2024 10:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৪
বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রী কনক রাজুর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গুসাড়ি নৃত্যকলার সংরক্ষণে প্রয়াত শ্রী কনক রাজুর অবদানের কথা স্মরণ করে শ্রী মোদী বলেছেন যে সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরতে কনক রাজুজির আবেগ ও নিষ্ঠা ছিল উল্লেখ করার মত।
সমাজমাধ্যমে তুলে ধরা এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“বিশিষ্ট নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী কনক রাজুজির প্রয়াণে আমি শোকাহত। গুসাড়ি নৃত্যকলার সংরক্ষণে তাঁর বিশেষ অবদান ভবিষ্যৎ প্রজন্মগুলিকেও অনুপ্রাণিত করে যাবে। সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দিকগুলি যাতে সঠিকভাবে বিকশিত হতে পারে, সেই লক্ষ্যে তাঁর নিষ্ঠা ও আবেগকে তিনি পরিচালিত করেছিলেন। তাঁর পরিবার-পরিজন ও গুণমুগ্ধদের জানাই আমার গভীর সমবেদনা। ওঁ শান্তি।”
PG/SKD/DM/
(रिलीज़ आईडी: 2068571)
आगंतुक पटल : 49
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam