প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে নবজাত এক বাছুরের নামকরণ করেছেন ‘দীপজ্যোতি’

প্রকাশিত: 14 SEP 2024 12:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি নতুন বাছুরের জন্ম হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর নামকরণ করেছেন ‘দীপজ্যোতি’।

সমাজমাধ্যমে ছবি ও ভিডিও-র মাধ্যমে তুলে ধরা এক বার্তায় শ্রী মোদী বলেছেন :

“আমাদের শাস্ত্রে কথিত আছে যে গাভী সর্বসুখদায়িনী।

লোক কল্যাণ মার্গ-এ অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনে এক নতুন সদস্যের শুভাগমন ঘটেছে।

প্রধানমন্ত্রীর আবাসে তাঁর প্রিয় গো-মাতা একটি নতুন গো-বৎসের জন্ম দিয়েছে যার মাথার ওপর রয়েছে এক উজ্জ্বল জ্যোতিচিহ্ন।

এই কারণে আমি তার নাম রাখলাম ‘দীপজ্যোতি’।”

“৭, লোক কল্যাণ মার্গ-এ এক নতুন সদস্যের আগমন!

দীপজ্যোতি সত্যিই আদরণীয়।”
 

“हमारे शास्त्रों में कहा गया है - गाव: सर्वसुख प्रदा:'। 
लोक कल्याण मार्ग पर प्रधानमंत्री आवास परिवार में एक नए सदस्य का शुभ आगमन हुआ है। 
प्रधानमंत्री आवास में प्रिय गौ माता ने एक नव वत्सा को जन्म दिया है, जिसके मस्तक पर ज्योति का चिह्न है। 
इसलिए, मैंने इसका नाम 'दीपज्योति' रखा है।”

 

PG/SKD/DM


(রিলিজ আইডি: 2055073) ভিজিটরের কাউন্টার : 107