প্রধানমন্ত্রীরদপ্তর
সিআরপিএফ-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
27 JUL 2024 10:07AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জুলাই, ২০২৪
কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর (সিআরপিএফ) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল কর্মীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে তাঁদের অবিচলিত নিষ্ঠা এবং দেশের প্রতি নিরন্তর সেবার মানসিকতা প্রকৃত অর্থেই প্রশংসার দাবি রাখে।
এই সম্পর্কে সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
"প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতের কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর সকল কর্মীকে জানাই আমার অভিনন্দন। জাতির প্রতি তাঁদের অবিচলিত নিষ্ঠা এবং নিরন্তর দেশ সেবার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। শৌর্য এবং অঙ্গীকারের সর্বোচ্চ মানে তাঁরা প্রতিষ্ঠিত। দেশরক্ষার কাজে যে ভূমিকা তাঁরা পালন করে থাকেন তা খুবই গুরুত্বপূর্ণ।"
PG/SKD/AS
(রিলিজ আইডি: 2038090)
ভিজিটরের কাউন্টার : 78
এই রিলিজটি পড়তে পারেন:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam