প্রধানমন্ত্রীরদপ্তর
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের আচার্য শ্রী সতনাম সিং সান্ধু-কে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করায় সন্তোষপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
30 JAN 2024 1:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের আচার্য শ্রী সতনাম সিং সান্ধু-কে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করায় সন্তোষপ্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“আমি আনন্দিত যে, রাষ্ট্রপতিজি শ্রী সতনাম সিং সান্ধুজিকে রাজ্যসভায় মনোনীত করেছেন। একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী হিসেবে সতনামজি-র বিশেষ খ্যাতি রয়েছে, যিনি বিভিন্নভাবে তৃণমূলস্তরে মানুষের সেবা করে চলেছেন। জাতীয় সংহতি মজবুত করার লক্ষ্যে তিনি সর্বদা কাজ করে এসেছেন এবং প্রবাসী ভারতীয়দের জন্যও তিনি কাজ করেছেন। তাঁর সংসদীয় যাত্রার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার বিশ্বাস, তাঁর মতামত রাজ্যসভার কার্যক্রমকে সমৃদ্ধ করবে।
@satnamsandhuchd”
PG/MP/SKD
(রিলিজ আইডি: 2000665)
ভিজিটরের কাউন্টার : 121
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam