প্রধানমন্ত্রীরদপ্তর
ইউনেসকোর চিরায়ত ঐতিহ্য তালিকায় গর্বা নৃত্য স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ
প্রকাশিত:
06 DEC 2023 8:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউনেসকোর চিরায়ত ঐতিহ্য তালিকায় গর্বা নৃত্য স্থান পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“গর্বা জীবন, ঐক্য এবং আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতীক। চিরায়ত ঐতিহ্য তালিকায় এটি স্থান পাওয়ায় ভারতীয় সংস্কৃতির সৌন্দর্যকে স্বীকৃতি দেওয়া হল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ঐতিহ্যকে রক্ষা করা এবং জনপ্রিয় করে তুলতে এটি অনুপ্রেরণা যোগাবে। এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।”
PG/CB/NS
(রিলিজ আইডি: 1983916)
ভিজিটরের কাউন্টার : 118
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam