প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমস-এ মহিলাদের শ্যুটিং-এ (50m Rifle 3 positions) ব্রোঞ্জ পদক জয়ী অশি চোকসিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 27 SEP 2023 8:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

এশিয়ান গেমস-এ মহিলাদের শ্যুটিং বিভাগে (50m Rifle 3 positions) ব্রোঞ্জ পদক জয়ী অশি চোকসিকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন :

“মহিলাদের শ্যুটিং বিভাগে (50m Rifle 3 positions) ব্রোঞ্জ পদক লাভের জন্য অভিনন্দন জানাই দক্ষ শ্যুটার অশি চোকসিকে।

তিনি স্থির লক্ষ্যে অবিচল থেকে নিষ্ঠার সঙ্গে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আগামীদিনে এইভাবেই তিনি আরও উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করুন, এই প্রার্থনা জানাই।”


PG/SKD/DM


(রিলিজ আইডি: 1961772) ভিজিটরের কাউন্টার : 107