প্রকাশিত:
27 SEP 2023 4:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝৌ-তে এশিয়ান গেমস ২০২২-এ ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে সিফ্ট কৌর সামরা, আশি চোক্সি এবং মানিনী কৌশিকের মহিলা দলের রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“৫০ মিটার রাইফেল ৩ পজিশনে আমাদের প্রতিভাময়ী ও নিষ্ঠাবান মহিলা দল এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছে। তারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। সিফ্ট কৌর সামরা, আশি চোক্সি এবং মানিনী কৌশিককে অভিনন্দন।”
PG/SS/SKD