প্রকাশিত:
13 AUG 2023 10:32AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অগাস্ট , ২০২৩
প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি পাল্টে ত্রিবর্ণরঞ্জিত করে তোলার ডাক দিয়েছেন। প্রত্যেককে ‘হরঘরতিরঙ্গা’ অভিযানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে উঠতে বলেছেন তিনি।
দেশজুড়ে ১৩-১৫ আগস্ট উদযাপিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান।
প্রধানমন্ত্রী মোদী ট্যুইট করে বলেছেন:
‘’#হরঘরতিরঙ্গা অভিযানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি পাল্টে ফেলা যাক। এই অনন্য উদ্যোগে সামিল হলে আমাদের প্রিয় দেশের সঙ্গে সকলের বন্ধন দৃঢ়তর হবে।’’
AC / AC/AG