প্রধানমন্ত্রীরদপ্তর
অর্কেস্ট্রার মূর্ছনায় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য গ্র্যামি পুরস্কার বিজয়ী রিকি কেজ-এর সপ্রশংস উল্লেখ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
14 AUG 2023 9:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ আগস্ট, ২০২৩
লন্ডনের ঐতিহাসিক অ্যাবে রোড স্টুডিওয় ব্রিটিশ অর্কেস্ট্রা অর্থাৎ, দ্য রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রার সাঙ্গীতিক মূর্ছনায় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য ভারতের সঙ্গীতকার তথা গ্র্যামি পুরস্কার বিজয়ী শ্রী রিকি কেজ-এর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
রিকি কেজ-এর এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর নিজের বার্তায় বলেছেন :
“চমৎকার উপস্থাপনা, যা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করবে।”
কয়েকদিন আগে রিকি কেজ তাঁর ট্যুইট বার্তায় বলেছিলেন :
“প্রবাদপ্রতিম লন্ডনের অ্যাবে রোড স্টুডিওয় তিনি রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রার পক্ষ থেকে অর্কেস্ট্রার মাধ্যমে সঙ্গীত পরিবেশনে ভারতের জাতীয় সঙ্গীতকে চমৎকারভাবে তুলে ধরেছিলেন।”
AC/SKD/DM/
(রিলিজ আইডি: 1948928)
ভিজিটরের কাউন্টার : 159
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam