প্রধানমন্ত্রীরদপ্তর
আইটিপিও আন্তর্জাতিক প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্রের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের সম্মান ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
26 JUL 2023 4:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নবনির্মিত আইটিপিও আন্তর্জাতিক প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্রে গিয়ে পূজার্চনা করেন। এই কেন্দ্রটির নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের এদিন অভিনন্দনও জানান তিনি।
এক ট্যুইট বার্তায় তিনি বলেন, “দিল্লিতে একটি আধুনিক ও আগামী দিনের উপযোগী আন্তর্জাতিক প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্র নির্মিত হয়েছে, যা ভারতে বৈঠক ও সম্মেলন আয়োজনের পাশাপাশি এর সঙ্গে যুক্ত পর্যটনকেও উৎসাহিত করবে। ফলে, বিশ্ববাসীর সমাগম ঘটবে এখানে। এই কেন্দ্রের অর্থনৈতিক ও পর্যটন সংক্রান্ত সুযোগ-সুবিধা ও সুফলও বৃদ্ধি পাবে বহুগুণ”।
AC/SKD/SB
(रिलीज़ आईडी: 1948542)
आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam