প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরকালে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে অর্জিত সাফল্য
প্রকাশিত:
14 JUL 2023 10:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ফ্রান্স সফরকালে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময়ের পরিপ্রেক্ষিতে লেটার অফ ইন্টেন্ট ইস্যু করা হয় ৪টি, মউ স্বাক্ষরিত হয় ৫টি, চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে মতৈক্যের ভিত্তিতে চিহ্নিত করা হয় ২টি ক্ষেত্র, চুক্তি সম্পাদিত হয় ২টি, বিভিন্ন বিষয় সম্পর্কে যৌথ ঘোষণা করা হয় ২টি, যৌথ প্রেস বিবৃতি প্রকাশ করা হয় ৩টি, সরকারিভাবে প্রস্তাব ও আলোচনা সম্পর্কে ঘোষণা করা হয় ১টি ক্ষেত্রে এবং ৫টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলাপ-আলোচনা ও মতৈক্যের ভিত্তিতে রোডম্যাপ তৈরী করা হয়।
এই সমস্ত মউ, চুক্তি, যৌথ ঘোষণা, বিবৃতি, যৌথ প্রেস রিলিজ এবং রোডম্যাপ যে সুনির্দিষ্ট ক্ষেত্রগুলিকে ঘিরে গড়ে ওঠে, সেগুলি হ’ল – প্রাতিষ্ঠানিক সহযোগিতা, মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা, বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার প্রসার, কৌশলগত ক্ষেত্রগুলিতে সহযোগিতার সম্ভাবনা, রাজনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে সহযোগিতার প্রসার এবং দু’দেশের জনসাধারণের মধ্যে সফর বিনিময় তথা ভারত ও ফ্রান্সের নাগরিকদের জন্য কল্যাণমূলক কর্মসূচি।
এ সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1939814 – এই লিঙ্কটিতে।
AC/SKD/SB
(রিলিজ আইডি: 1948505)
ভিজিটরের কাউন্টার : 116
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam