প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রকাশ সিং বাদলের প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 25 APR 2023 9:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী একগুচ্ছ ট্যুইট বার্তায় বলেন, “প্রকাশ সিং বাদলজীর প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। ভারতীয় রাজনীতির এক বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি। দেশের জন্য তাঁর বিশেষ অবদান রয়েছে। পাঞ্জাবের কঠিন সময়ে কাজ করেছেন তিনি। পাশাপাশি, রাজ্যের উন্নয়নের জন্য নিরলস কাজ করে গেছেন।

প্রকাশ সিং বাদলের প্রয়াণ আমার জন্য ব্যক্তিগত ক্ষতি। বহু দশক ধরেই আমি তাঁর সঙ্গে নানা সময়ে ঘনিষ্ঠভাবে আলোচনা করেছি। তাঁর কাছ থেকে শিখেছি অনেক কিছুই। এ ধরনের অনেক আলাপচারিতা কথা আমার মনে পড়ছে, যেখানে তাঁর চিন্তাভাবনা ও বুদ্ধিমত্তার স্পষ্ট পরিচয় পাওয়া গেছে। তাঁর পরিবার পরিবজন ও অগণিত অনুগামীদের জানাই সমবেদনা”।

 

PG/PM/SB


(রিলিজ আইডি: 1919769) ভিজিটরের কাউন্টার : 153