প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুয়াহাটি এইমস নিয়ে নাগরিক প্রতিক্রিয়ার উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 15 APR 2023 9:51AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০২৩


গুয়াহাটি এইমস নিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইটের উত্তরে অনেক নাগরিকের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর দেন।


রাজেশ ভারতীয়র এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন :


“এইমস-এর নেটওয়ার্ক বৃদ্ধি পাওয়া এক গভীর সন্তোষজনক উদ্যোগ। স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী এবং সুগম করে তুলতে আমরা আরও অনেক উদ্যোগ নেব।”


অধ্যাপক ডঃ সুধীর দাসের উত্তর-পূর্বাঞ্চলে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া নিয়ে করা এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেন :


“উত্তর-পূর্বাঞ্চলের ভাই-বোনেদের সত্যিই অনেক সাহায্য করবে।”


জোড়হাটের অধিবাসী দীপঙ্কর পরাসরের এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন :


“আসামের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে যেসব প্রকল্পের উদ্বোধন হয়েছে অথবা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে তার মধ্য দিয়ে।”

PG/AB/DM


(রিলিজ আইডি: 1917286) ভিজিটরের কাউন্টার : 143