প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইসঞ্জীবনী অ্যাপে টেলি পরামর্শ ১০ কোটির নজীর স্পর্শ করায় সাধুবাদ প্রধানমন্ত্রীর

ভারতে শক্তিশালী ডিজিটাল স্বাস্থ্য বাস্তুতন্ত্র গড়ে তুলতে চিকিৎসকদের প্রথম সারির ভূমিকা নেওয়াকে সাধুবাদ

প্রকাশিত: 17 FEB 2023 10:26AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৭  ফেব্রুয়ারি, ২০২৩

ইসঞ্জীবনী অ্যাপে টেলি পরামর্শ ১০ কোটির নজীর স্পর্শ করায় সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্যের এক ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;

“১০,০০,০০,০০০ টেলি পরামর্শ এক অসাধারণ সাফল্য। যেসব চিকিৎসকরা প্রথম সারিতে থেকে ভারতে শক্তিশালী ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল গড়ে তোলার কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাঁদের আমি সাধুবাদ জানাই।”

PG/AB/NS


(রিলিজ আইডি: 1900129) ভিজিটরের কাউন্টার : 189