প্রধানমন্ত্রীরদপ্তর
জাতীয় ডাক টিকিট প্রদর্শনী ‘অমৃতপেক্স ২০২৩’ – এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংক্রিয় অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
15 FEB 2023 10:19AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে জাতীয় ডাক টিকিট প্রদর্শনী ‘অমৃতপেক্স ২০২৩’ – এর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। ডাকটিকিট এবং চিঠি লেখার ক্ষেত্রে উৎসাহ গড়ে তোলার এটি একটি ভালো পন্থা বলে তিনি মনে করেন।
ভারতীয় ডাকের এক ট্যুইট বার্তার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “ডাকটিকিট এবং চিঠি লেখার ক্ষেত্রে এটি একটি ভালো পন্থা। আমি আশা করি, তরুণ-তরুণীরা এই উদ্যোগে আরও বেশি করে সামিল হবেন”।
PG/CB/SB
(রিলিজ আইডি: 1899403)
ভিজিটরের কাউন্টার : 182
এই রিলিজটি পড়তে পারেন:
Kannada
,
Marathi
,
Tamil
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam