প্রকাশিত:
09 JAN 2023 9:20AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৩
ব্রাসিলিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলির উপর হামলা ও তান্ডবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন:
“ব্রাসিলিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলিতে হামলা ও তান্ডবের সংবাদে আমি বিশেষভাবে উদ্বিগ্ন। সকলেরই উচিৎ গণতান্ত্রিক ঐতিহ্যের আদর্শকে সম্মান জানানো। সেখানকার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উপর আমাদের পূর্ণ সমর্থন রয়েছে”।
PG/SKD/SB