প্রধানমন্ত্রীরদপ্তর
রানী লক্ষ্মীবাঈ জয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
19 NOV 2022 8:58AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রানী লক্ষ্মীবাঈ জয়ন্তীতে তাঁকে স্মরণ করেছেন। শ্রী মোদী বলেন, রানী লক্ষ্মীবাঈ – এর সাহস ও দেশের প্রতি তাঁর বিশেষ অবদান দেশ কখনই ভুলবে না।
এক ট্যুইতে প্রধানমন্ত্রী বলেন, “রানী লক্ষ্মীবাঈ জয়ন্তীতে তাঁকে স্মরণ করছি। তাঁর অসীম সাহস ও দেশের প্রতি বিশেষ অবদান কখনই ভোলা সম্ভব নয়। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাঁর বিরোধিতা অন্যদেরও বিশেষ উৎসাহ যুগিয়েছে। গত বছর এই দিনে আমার ঝাঁসি সফরের কিছু মুহূর্ত আমি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি”।
PG/PM/SB
(রিলিজ আইডি: 1877425)
ভিজিটরের কাউন্টার : 213
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam