প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী দোসরা নভেম্বর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলন ‘ইনভেস্ট কর্ণাটক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন
প্রকাশিত:
01 NOV 2022 6:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দোসরা নভেম্বর সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলন ‘ইনভেস্ট কর্ণাটক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন।
বিনিয়োগকারীদের আকর্ষণ করতে ও পরবর্তী দশকের জন্য উন্নয়নের বিষয়বস্তু স্থির করতেই এই সম্মেলন। দোসরা থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে আয়োজিত এই সম্মেলনে ৮০ জনের বেশি বক্তব্য রাখবেন। সম্মেলনে কুমার মঙ্গলম বিড়লা, সজ্জন জিন্দাল, বিক্রম কিরলোসকার সহ শীর্ষস্থানীয় শিল্পপতিরা ভাষণ দেবেন। সহযোগী দেশ হিসেবে থাকছে ফ্রান্স, জার্মানী, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক মানের এই সম্মেলনের ফলে বিশ্বের দরবারে নিজের সংস্কৃতি তুলে ধরার বিশেষ সুযোগ পাবে কর্ণাটক।
PG/PM/NS
(রিলিজ আইডি: 1873025)
ভিজিটরের কাউন্টার : 147
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam