প্রধানমন্ত্রীরদপ্তর
২৫ সেপ্টেম্বরের ‘মন কি বাত’-এর আলোচনাকে ভিত্তি করে আয়োজিত ক্যুইজে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
28 SEP 2022 8:53AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২
গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে ‘মন কি বাত’ অনুষ্ঠানকে ভিত্তি করে আয়োজিত এক ক্যুইজে অংশগ্রহণের জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যে এ মাসের মন কি বাত অনুষ্ঠানে বন্যপ্রাণ থেকে পরিবেশ এবং সংস্কৃতি থেকে ভারতের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন;
“মন কি বাত-এর সাম্প্রতিক অনুষ্ঠানটিতে আলোচিত বন্যপ্রাণ থেকে পরিবেশ এবং সংস্কৃতি থেকে ভারতের সমৃদ্ধ ইতিহাসকে ভিত্তি করে ‘নমো অ্যাপ’-এ এক চিত্তাকর্ষক ক্যুইজের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে তাতে অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
PG/SKD/NS
(রিলিজ আইডি: 1863021)
ভিজিটরের কাউন্টার : 162
এই রিলিজটি পড়তে পারেন:
Tamil
,
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam