প্রধানমন্ত্রীরদপ্তর
হর ঘর তিরঙ্গা অভিযানে অভূতপূর্ব সাড়া পাওয়ায় প্রধানমন্ত্রী গর্ব ও সন্তোষ প্রকাশ করেছেন
প্রধানমন্ত্রী দেশবাসীকে ত্রিবর্ণরঞ্জিত পতাকার সঙ্গে ছবি তুলে তা সকলের সঙ্গে ভাগ করে নিতেও আহ্বান জানিয়েছেন
প্রকাশিত:
13 AUG 2022 8:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা অভিযানে অভূতপূর্ব সাড়া পাওয়ায় গর্ব ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সমাজের সকল স্তরের মানুষ বিপুল সংখ্যায় এই অভিযানে অংশগ্রহণ করেছেন। তিনি ত্রিবর্ণরঞ্জিত পতাকার সঙ্গে ছবি তুলে, তা harghartiranga.com ওয়েবসাইটের মাধ্যমে সকলের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা আন্দোলনের ব্যাপ্তির কিছু ছবি ট্যুইটারের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
PG/CB/SB
(রিলিজ আইডি: 1852349)
ভিজিটরের কাউন্টার : 137
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam