প্রকাশিত:
10 AUG 2022 8:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চেন্নাইয়ে অনুষ্ঠিত ৪৪তম দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জয়ী পুরুষদের বি টিম এবং মহিলাদের এ টিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সফলভাবে অলিম্পিয়াড আয়োজনের জন্য তামিলনাডুর জনসাধারণ ও সরকারের প্রশংসা করেছেন। এর মধ্য দিয়ে সারা বিশ্ব ভারতের আতিথেয়তা ও অনবদ্য সংস্কৃতি সম্পর্কে পরিচিত হতে পেরেছে।
কয়েকটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “চেন্নাইয়ে সদ্য সমাপ্ত ৪৪তম দাবা অলিম্পিয়াডে ভারতীয় দাবাড়ুরা যথেষ্ট ভালো খেলেছেন। ভারতের পুরুষদের বি টিম এবং মহিলাদের এ টিমে ব্রোঞ্জ পদক জয়ের জন্য আমি দলের সদস্যদের অভিনন্দন জানাই। এর মধ্য দিয়ে ভারতে দাবার উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিফলিত”।
“গুকেশ ডি, নিহাল সারিন, অর্জুন এরিগাইসি, প্রজ্ঞানন্দ, বৈশালী, তানিয়া সচদেব এবং দিব্যা দেশমুখ’কে অভিনন্দন। তাঁরা পদক জয় করেছেন। এই অনবদ্য দাবাড়ুরা তাঁদের দৃঢ়তা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। এদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি”।
“তামিলনাডুর জনসাধারণ ও সরকার সফলভাবে ৪৪তম দাবা অলিমপিয়াড আয়োজন করেছে। সারা বিশ্বকে স্বাগত জানানোয় তাঁরা প্রশংসার যোগ্য। এর মধ্য দিয়ে সারা বিশ্ব ভারতের আতিথেয়তা ও অনবদ্য সংস্কৃতি সম্পর্কে পরিচিত হতে পেরেছে”।
PG/CB/SB