প্রধানমন্ত্রীরদপ্তর
কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিসে মিক্সড ডাবলস-এ স্বর্ণপদক জয়ী শরত কমল এবং সৃজা আকুলার দৃঢ়তা ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
08 AUG 2022 8:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ আগস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিসে মিক্সড ডাবলস-এ স্বর্ণপদক জয়ী শরত কমল এবং সৃজা আকুলাকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“একসঙ্গে খেলে জয়লাভ করার একটা নিজস্ব মজা আছে। @sharathkamal1 এবং সৃজা আকুলার দলগত সমন্বয় চমৎকার। তাঁরা টেবিল টেনিস মিক্সড ডাবলস-এ স্বর্ণপদক জয়লাভ করেছেন। তাঁদের দৃঢ়তা ও অধ্যবসায় প্রশংসনীয়। শরত কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় যতগুলি ইভেন্টে অংশগ্রহণ করেছেন তার সবগুলির ফাইনালে পৌঁছেছেন, যা অনবদ্য।”
PG/CB/NS
(রিলিজ আইডি: 1850549)
ভিজিটরের কাউন্টার : 139
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam