প্রধানমন্ত্রীরদপ্তর
কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিণ্টন ডবলস্-এ ব্রোঞ্জ পদক জয়ী তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
08 AUG 2022 8:10AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন ডবলস্-এ তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদকে ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ব্যাডমিন্টন ডবলস্-এ ব্রোঞ্জ পদক জয়ী তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদের জন্য আমরা গর্বিত। কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তৃষা আমাকে গায়েত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা জানিয়েছিলেন। কিন্তু, পদক জিতলে তিনি কিভাবে আনন্দ করবেন, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। আমি নিশ্চিত, এখন তৃষা পরিকল্পনা করতে পারবেন।
PG/CB/SB
(রিলিজ আইডি: 1849967)
ভিজিটরের কাউন্টার : 154
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam