প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মি: রাইলা আমোলো ওডিঙ্গা'র মধ্যে বৈঠক
প্রকাশিত:
13 FEB 2022 2:41PM by PIB Kolkata
নতুন দিল্লি,১৩ ফেব্রুয়ারি,২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্যক্তিগত ভারত সফররত কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মি: রাইলা আমোলো ওডিঙ্গা'র সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে কয়েক দশক পূরণ বন্ধুত্বপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
প্রায় সাড়ে তিন বছর পর মিঃ ওডিঙ্গার সঙ্গে দেখা করতে পেরে প্রধানমন্ত্রী মোদী সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ২০০৮ সাল থেকে ভারত ও কেনিয়া উভয় ক্ষেত্রেই মিঃ ওডিঙ্গার সঙ্গে তার একাধিক কথোপকথনের কথা স্মরণ করেন, সেইসঙ্গে ২০০৯ এবং ২০১২ সালে ভাইব্রেন্ট গুজরাট সামিটের জন্য সমর্থনের কথা স্মৃতিচারণ করেন।
দুই নেতা উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ অন্যান্য বিষয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী ভারত-কেনিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী মোদি ওডিঙ্গাকে তার সুস্বাস্থ্য এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
CG/SS
(রিলিজ আইডি: 1798143)
ভিজিটরের কাউন্টার : 176
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam