প্রধানমন্ত্রীরদপ্তর
প্রাক্তন সাংসদ শ্রী সি জঙ্গা রেড্ডির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
প্রকাশিত:
05 FEB 2022 12:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন সংসদ সদস্য শ্রী সি জঙ্গা রেড্ডির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, "শ্রী সি জঙ্গা রেড্ডি গারু জনসেবায় সারা জীবন উৎসর্গ করেছিলেন। জনসংঘ এবং বিজেপি-কে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রয়াসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বহু মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন। অসংখ্যা কার্যকর্তাকে তিনি অনুপ্রাণিতও করেছিলেন। তাঁর প্রয়াণে ব্যাথিত।
শ্রী সি জঙ্গা রেড্ডি গারু গুরুত্বপূর্ণ সময়ে দলীয় কর্মকান্ডের প্রসারে বিজেপি-র হয়ে জোরালো সওয়াল করেছিলেন। তাঁর ছেলের সঙ্গে কথা হয়েছে এবং তাঁকে সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।"
CG/BD/AS/
(রিলিজ আইডি: 1795784)
ভিজিটরের কাউন্টার : 169
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam