প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী সেনা দিবসে ভারতীয় সেনাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন
প্রকাশিত:
15 JAN 2022 9:13AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।
একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “সেনা দিবস উপলক্ষে বিশেষ করে আমাদের দুঃসাহসী সেনাকর্মী, শ্রদ্ধেয় প্রাক্তন সেনানী ও তাঁদের পরিবারের প্রতি শুভকামনা জানাই। ভারতীয় সেনাবাহিনী তার সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সুবিদিত। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর অমূল্য অবদান শব্দে প্রকাশ করা অসম্ভব।
ভারতীয় সেনাকর্মীরা চরম প্রতিকূল পরিবেশে দেশের সেবা করছেন এবং প্রাকৃতিক দুর্যোগ সহ মানবিক সঙ্কটের সময় সর্বদাই নাগরিকদের সাহায্যে অগ্রভাগে থাকেন। বিদেশে শান্তিরক্ষা অভিযানগুলিতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভারত গর্বিত।”
CG/BD/DM/
(রিলিজ আইডি: 1790159)
ভিজিটরের কাউন্টার : 217
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam