প্রকাশিত:
07 JAN 2022 10:11AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাডুর যুবসম্প্রদায়কে খেলাধূলার প্রতি উৎসাহিত করতে কে সি গণপতি এবং বরুণ ঠক্করের উদ্যোগের প্রশংসা করেছেন। শ্রী গণপতি ও শ্রী ঠক্কর ‘মিট দ্য চ্যাম্পিয়নস্’ কর্মসূচির আওতায় তামিলনাডু’তে যুবসম্প্রদায়ের মধ্যে খেলাধূলা ও ফিটনেসের প্রতি আগ্রহ সৃষ্টি করতে উদ্যোগী হয়েছেন।
পিআইবি তামিলনাডুর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “কে সি গণপতি এবং @VarunThakkar100 তামিলনাডুর প্রতিভাবান যুবক-যুবতীদের উৎসাহিত করতে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন।
এই ধরনের উদ্যোগ খেলাধূলা ও ফিটনেস সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে আমি আশাবাদী”।
CG/CB/SB