প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সৌর জোটে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছেন

प्रविष्टि तिथि: 10 NOV 2021 10:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সৌর জোটে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছেন। শ্রী মোদী এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট মিঃ জো বাইডেন’কে ধন্যবাদ জানান। 

মার্কিন রাষ্ট্রপতি জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত মিঃ জন কেরির এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “@ClimateEnvoy, দারুণ খবর! @POTUS-কে ধন্যবাদ জানাই। @isolaralliance – এ মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে স্বাগত জানাই। স্থিতিশীল এক গ্রহের জন্য সৌরশক্তি ব্যবহারে আমাদের প্রয়াসকে এই জোট আরও শক্তিশালী করবে। 

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1770969) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam