প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বৃটেনের গ্লাসগোতে সিওপি২৬ এর সম্মেলনের ফাঁকে মিঃ বিল গেটসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

प्रविष्टि तिथि: 02 NOV 2021 7:58PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২রা নভেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২রা নভেম্বর বৃটেনের গ্লাসগোতে সিওপি২৬ শিখর সম্মেলনের ফাঁকে মিঃ বিল গেটসের সঙ্গে বৈঠক করেছেন।

ভারতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যে কাজ করছে প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। উদ্ভাবন সংক্রান্ত মিশন ইনোভেশনের অগ্রগতির বিষয়ে বিল গেটস প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে জানিয়েছেন। এই মিশনের আওতায় ভারতে যে সব পদক্ষেপ গৃহীত হয়েছে, তাঁরা সে বিষয় নিয়েও আলোচনা করেন।

আলোচনায় পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানী, বিমানের জ্বালানী, ব্যাটারির সঞ্চয় ক্ষমতা এবং টিকা নিয়ে গবেষণার প্রসঙ্গ স্থান পেয়েছে ।

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1769267) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam