প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী তামিলনাডুর বিরুধুনগরে বাজির কারখানায় অগ্নিকান্ডে শোক প্রকাশ করেছেন, ক্ষতিগ্রস্থদের জন্য এককালীন সাহায্য অনুমোদন করেছেন

প্রকাশিত: 12 FEB 2021 5:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ই ফেব্রুয়ারী, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তামিলনাডুর বিরুধুনগরে বাজি তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্থদের জন্য এককালীন সাহায্য অনুমোদন করেছেন। 
 
একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “তামিলনাডুর বিরুধুনগরে বাজির কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় আমি মর্মাহত। সঙ্কটের এই সময়ে স্বজনহারা পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইলো। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থদের সহায়তায় কাজ করছে। 
 
তামিলনাডুর বিরুধুনগরে অগ্নিকান্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। গুরুতর আহতদের ৫০০০০ টাকা দেওয়া হবে।”
 
***
 
 
 
CG/CB/SFS 

(রিলিজ আইডি: 1697605) ভিজিটরের কাউন্টার : 204