প্রকাশিত:
03 DEC 2020 10:05AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৩রা ডিসেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বলেছেন, “ ভিন্ন ভাবে সক্ষমদের জন্য কোভিড পরবর্তী বিশ্বে সমন্বিত, আয়ত্ত্বাধীন ও স্থিতিশীল পরিবেশের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়া”౼ রাষ্ট্র সংঘের এ বছরের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে আমাদের ভিন্নভাবে সক্ষম (দিব্যাঙ্গ) বোন ও ভাইদের জন্য সুযোগ ও সব জায়গায় যাওয়ার ব্যবস্থা করবার জন্য আসুন একযোগে কাজ করি।
ভিন্ন ভাবে সক্ষম ভাই বোনেদের প্রাণবন্ত স্বভাব ও মনোবল আমাদের অনুপ্রাণিত করে। সহজগম্য ভারত উদ্যোগে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলি আমাদের ভিন্নভাবে সক্ষম (দিব্যাঙ্গ) বোন ও ভাইদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।“
***
CG/CB