প্রকাশিত:
23 NOV 2020 6:32PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৩শে নভেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈ-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, “শ্রী তরুণ গগৈ জি একজন জনপ্রিয় নেতা ও প্রবীণ প্রশাসক ছিলেন। আসাম ও কেন্দ্রে তাঁর অনেক দিনের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। দুঃখের এই সময়ে তাঁর পরিবার ও সমর্থকদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“
***
CG/CB