স্বরাষ্ট্র মন্ত্রক
কুয়েতের আমির অফ দ্য স্টেট শেখ সাবাহ্ আল-আহমেদ আল-জাবের আল-সাহেবের প্রয়াণে আগামীকাল ভারতে জাতীয় শোক পালিত হবে
প্রকাশিত:
03 OCT 2020 12:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ অক্টোবর, ২০২০
কুয়েতের আমির অফ্ দ্য স্টেট শেখ সাবাহ্ আল-আহমেদ আল-জাবের আল-সাহেব গত ২৯শে সেপ্টেম্বর প্রয়াত হন। তাঁর প্রয়াণের স্মরণে ভারত সরকার আগামীকাল দেশজুড়ে জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে যে সমস্ত ভবনের ওপর জাতীয় পতাকা উত্তোলিত হয়, সেগুলি অর্ধনমিত থাকবে এবং আগামীকাল কোনোরকম সরকারি অনুষ্ঠান হবে না।
CG/SS/SKD
(রিলিজ আইডি: 1661417)
ভিজিটরের কাউন্টার : 185
এই রিলিজটি পড়তে পারেন:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Malayalam