আইনওবিচারমন্ত্রক
আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল এই প্রথমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানী গ্রহণ করলো
प्रविष्टि तिथि:
24 APR 2020 7:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ এপ্রিল, ২০২০
আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি বিচারপতি পি পি ভট্টের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি-ভিত্তিতে একটি স্টে পিটিশনের শুনানী গ্রহণের পর তার নিষ্পত্তি করে। সমস্ত সওয়াল-জবাব পর্ব ওয়েব-ভিত্তিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাইব্যুনালের ৭৯ বছরের ইতিহাসে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানী প্রক্রিয়া সম্পন্ন হ’ল। ঐ ডিভিশন বেঞ্চের মুম্বাই-ভিত্তিক দু’জন বিচারপতি সহ ট্রাইব্যুনালের সভাপতি ও সহ-সভাপতিও সওয়াল-জবাব পর্বে অংশ নেন। কোভিড-১৯ জনিত লকডাউনের প্রেক্ষিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানীর এই উদ্যোগ।
মহারাষ্ট্রের সোলাপুরের একটি সংস্থা জরুরি-ভিত্তিতে সওয়াল-জবাবের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানায়। উল্লেখ করা যেতে পারে, মুম্বাইয়ের আয়কর কার্যালয়ে সোলাপুর-ভিত্তিক ঐ সংস্থার বিরুদ্ধে ২ কোটি ৫১ লক্ষ টাকা মেটানোর নোটিশের প্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে জরুরি-ভিত্তিতে স্টে পিটিশন চাওয়া হয়। এর আগে সংস্থাটি বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলে কোর্ট সংস্থাকে আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে আবেদনের নির্দেশ দেয়।
সংস্থাটির স্টে অর্ডার অনুমোদন করে বেঞ্চ আয়কর বিভাগের রাজস্ব কর্তৃপক্ষের জারি করা যাবতীয় নোটিশ বাতিল করে দিয়ে সংস্থাটিকে রেহাই দিয়েছে। অ্যাপিলেট ট্রাইব্যুনালের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঐ সংস্থার অন্যান্য আবেদনগুলির শুনানী ৮ই জুন থেকে গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1618213)
आगंतुक पटल : 199