57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

গল্পের মানবিক চরিত্র এবং গান্ধীবাদী আদর্শের সঙ্গে সামঞ্জস্যই মূল্যায়নের প্রধান বিবেচ্য: মনোজ কদম

প্রকাশিত: 26 NOV 2026 7:50PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342531Views: 3

গোয়া, ২৬ নভেম্বর ২০২৬

 

শান্তি, সহনশীলতা, সহানুভূতি, সামাজিক ন্যায়বিচার এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপের মতো বিষয়বস্তর ওপর তৈরি দশটি কল্পকাহিনীমূলক পূর্ণদৈর্ঘ্যের ছবি ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) মর্যাদাপূর্ণ আইসিএফটি-ইউনেস্কো গান্ধী পদকের প্রতিযোগিতায় রয়েছে। উৎসবের পাশাপাশি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সাংবাদিক বৈঠকে আইসিএফটি-ইউনেস্কো গান্ধী পদক জুরির সদস্য শ্রী মনোজ কদম এবং আইএফএফআই-এর ক্রিয়েটিভ ডিরেক্টর শ্রী পঙ্কজ সাক্সেনা গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করেন।

 

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মনোজ কদম অর্থবহ ধারণা প্রকাশ ও শান্তির সংস্কৃতি প্রসারের মাধ্যম হিসেবে সিনেমাকে ব্যবহারের ক্ষেত্রে নির্বাচিত ছবিগুলির যৌথ অঙ্গীকারের ওপর আলোকপাত করেন।

 

শ্রী কদম বলেন যে, প্রধান বিবেচ্য বিষয় ছিল, গল্পের মানবিক চরিত্র এবং গান্ধীবাদী আদর্শের সঙ্গে এর সামঞ্জস্য, বিশেষ করে অহিংসা ও সিনেমার মাধ্যমে শান্তির প্রচার। তিনি আরও বলেন, একটি সিনেমার নান্দনিক ও কারিগরি গুণাবলীর পাশাপাশি নির্মাতা যে আন্তরিকতা ও দৃঢ়তার সঙ্গে বার্তা পৌঁছে দেন, তা-ও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ছিল।

 

এ বছরের আইএফএফআই-এর থিম ‘স্টোরিজ বিয়ন্ড বর্ডারস’-এর প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি চলচ্চিত্রের নিজস্ব সম্ভাবনা ও নান্দনিক মূল্য রয়েছে। এটি সেই দেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলিকে তুলে ধরে। যে ছবিগুলি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হচ্ছে, সেগুলি বিচারকদেরও সেখানকার সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাচ্ছে। এটাই সিনেমার শক্তি, যা আপনাকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়।"

 

প্রতিযোগিতার কয়েকটি চলচ্চিত্রের কথা তুলে ধরে শ্রী কদম ‘স্ট্রবেরিজ’-কে নারীর প্রতি অবিচারের বিরুদ্ধে সংগ্রামের চিত্রায়ন এবং নারীশক্তির স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘দ্য ফল অফ দ্য কুইন’ ওষুধের পেটেন্ট এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিয়ে উদ্বেগকে তুলে ধরেছে এবং ‘স্ক্রল ’ তরুণ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। 

 

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আইএফএফআই-এর ক্রিয়েটিভ ডিরেক্টর শ্রী পঙ্কজ সাক্সেনা বলেন যে, আইসিএফটি-ইউনেস্কোর নির্দেশনামা সহনশীলতা, শান্তি, বোঝাপড়া এবং আন্তঃসাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করে এমন চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে একটি সুস্পষ্ট কাঠামো প্রদান করেছে। তিনি সমাজ গঠনে চলচ্চিত্রের দায়িত্বের ওপর আলোকপাত করেন এবং সতর্ক করে বলেন যে, মাধ্যমটির ব্যবহারের ওপর নির্ভর করে চলচ্চিত্র উপকারী এবং ক্ষতিকর উভয়ই হতে পারে।

 

তিনি আরও জোর দিয়ে বলেন যে, চলচ্চিত্র নির্মাতাদের সবসময় সামাজিক সমস্যার চূড়ান্ত সমাধান দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করা এবং মানুষের চিন্তাকে উৎসাহিত করাও শিল্পের সমান অপরিহার্য কাজ। তিনি বলেন, “একজন শিল্পীর কাজ সমাধান দেওয়া হতে পারে, আবার অমীমাংসিত প্রশ্ন রেখে যাওয়াও হতে পারে। এতে কোনও সমস্যা নেই এবং আমরা উভয় ধরনের শিল্পীকেই স্বাগত জানাই।”

 

গল্প কীভাবে ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করতে সক্ষম হয়, এই প্রশ্নের উত্তরে শ্রী সাক্সেনা নান্দনিকতা ও প্রাসঙ্গিকতা, অর্থাৎ আঙ্গিক ও বিষয়বস্তুকে এর অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করেছেন।

 

আইফিলয়েড সম্পর্কে এখানে পড়ুন: 

 

 

 

 

  SC/MP/CS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342531
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026