গোয়া, ২৫ নভেম্বর, ২০২৬
প্রখ্যাত সাবটাইটেল লেখক রেখস, যিনি ৫টি ভাষায় ৮০০-র বেশি ছবির অনুবাদ করেছেন, তিনি সাব টাইটেলের শিল্প সম্পর্কে তাঁর ভাবনার কথা ভাগ করে নিয়েছেন। ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে সাবটাইটেলের ভূমিকা নিয়ে বলেছেন গোয়ায় ৫৭-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “ওয়ার্ডস অ্যাক্রস বর্ডারসঃ সাবটাইটেলিং অ্যাক্রস কালচার্স” শীর্ষক একটি মাস্টারক্লাসে।
সাবটাইটেলিং শুধুমাত্র কিছু শব্দের নিছক অনুবাদ নয় জানিয়ে রেখস জানিয়েছেন, এরজন্য প্রয়োজন একটি ছবির ভাব বোঝবার ধৈর্য, সৃষ্টিশীলতা, সাংস্কৃতিক বোধ এবং সংবেদনশীলতা। নিখুঁত কাজের গুরুত্বের ওপর আলোকপাত করে তিনি বলেন, “সাবটাইটেল করতে গেলে ধৈর্য অত্যন্ত জরুরি, বারবার দেখতে হবে”।
রেখস বলেন, ওটিটি প্ল্যাটফর্ম আসার আগে চলচ্চিত্রের জন্যই বেশিরভাগ সময় সাবটাইটেল হতো পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাঠানোর জন্য। তারপর ডিজিটাল স্ট্রিমিং তাদের আওতা বাড়িয়েছে। আঞ্চলিক সিনেমা দর্শক পাচ্ছে বিশ্বজুড়ে। তবে ওটিটি প্ল্যাটফর্মে সাবটাইটেল পাল্টে দেওয়ার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং জোর দেন মূল অনুবাদটি যথাযথ বজায় রাখার ওপর।
তাঁর নিজের সৃষ্টিশীলতার বিষয়ে তিনি বলেন, সাবটাইটেল করার জন্য কোনও নির্দিষ্ট বিধি নেই, নিজস্ব পদ্ধতিই বেশিরভাগ সময় ব্যবহৃত হয়। তিনি গানের সাবটাইটেল করার সময় ছন্দের সাহায্য নেওয়া পছন্দ করেন, তাতে দর্শক-শ্রোতা সংলাপ এবং সঙ্গীতের তফাত করতে পারেন। তিনি অনেকসময় পিরামিডের মতো কাঠামো ব্যবহার করেন। ছোট ছোট বাক্য, বড় বড় বাক্যের ওপরে রাখেন। যাতে ভালো দেখা যায় তারজন্য হলুদ রঙের সাবটাইটেল করেন।
এরসঙ্গে যে খুঁটিনাটি বিষয় জড়িত সেই সম্পর্কে বলতে গিয়ে রেখস চলতি ভাবপ্রকাশ এবং গানের সমস্যা নিয়ে বলেন, যেমন দাঙ্গামারি। তিনি তামিল ‘ভায়েশম’ এবং ‘ভেশম’ শব্দ দুটির উল্লেখ করেন। তিনি ব্যাখ্যা করে বলেন, উচ্চারণের সামান্য তফাত কীভাবে অন্তরালকে বিষে পরিণত করতে পারে। কাবালির কাজ নিয়ে তিনি বলেন, ‘ইন্ডালজেন্ট লাফটার’ এবং ‘স্কেপটিকাল চাকল’-এর মতো ভাব কীভাবে তিনি প্রকাশ করেছেন রজনিকান্তের হাসির বিভিন্ন ধরন প্রকাশ করতে গিয়ে।
তিনি জোর দেন, যাঁরা শ্রবণ প্রতিবন্ধী, তাদের জন্য সাবটাইটেলের গুরুত্বের ওপর। তিনি এও বলেন যে আক্ষরিক অনুবাদের থেকে মনোযোগ দিয়ে প্রকৃত ভাবটি তুলে ধরার জন্য প্রয়োজন সাংস্কৃতিক নির্দিষ্ট ভাব এবং সম্পর্ক।
এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার সম্পর্কে সতর্ক করে দিয়ে রেখস বলেন, এআই-এর করা সাবটাইটেল অনেক সময় অর্থের বিকৃতি ঘটায়। এআই শব্দের মানে জানে কিন্তু, নাটক বোঝে না, মনের ভাব ঠিক বোঝে না। সেক্ষেত্রে মানুষের সৃষ্টিশীলতার গুরুত্বের ওপর জোর দেন তিনি।
আরও পড়তে হলে নীচের লিংটি ক্লিক করুন
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341595®=3&lang=1
SC / AB/AG