তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আইএফএফআই গোয়া ২০২৬-এ ‘ওয়েভএক্স স্টার্টআপ প্যাভিলিয়ন’-এর জন্য নিবন্ধনের সময়সীমা আগামীকাল শেষ হবে

প্রকাশিত: 12 NOV 2026 12:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ নভেম্বর, ২০২৬

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রক যোগ্য স্টার্টআপগুলিকে তাদের নিবন্ধন সম্পন্ন করার এবং গোয়ায় অনুষ্ঠিতব্য ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি আয়োজিত 'ওয়েভএক্স স্টার্টআপ প্যাভিলিয়ন'-এর জন্য প্রদর্শনী পিওডি বুক করার শেষ সুযোগ হিসেবে একটি চূড়ান্ত নির্দেশিকা জারি করেছে। নিবন্ধনের সময়সীমা আগামীকাল, ১৩ নভেম্বর, ২০২৬-এ শেষ হবে।

মন্ত্রকের ফ্ল্যাগশিপ স্টার্টআপ অ্যাক্সিলারেটর উদ্যোগ 'ওয়েভএক্স'-এর অধীনে, চলচ্চিত্র, মিডিয়া এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ক্ষেত্রের (যার মধ্যে অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়েলিটি বা এভিজিসি-এক্সআর অন্তর্ভুক্ত) ডিপিআইআইটি-নিবন্ধিত স্টার্টআপগুলিকে এই অনুষ্ঠানে তাদের পণ্য, প্রযুক্তি এবং উদ্ভাবনী সমাধান প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

'ওয়েভএক্স স্টার্টআপ প্যাভিলিয়ন'-এর মাধ্যমে নির্বাচিত স্টার্টআপগুলি 'ওয়েভস বাজার'-এ তাদের উদ্ভাবন প্রদর্শনের সুযোগ পাবে। এটি একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং কেন্দ্র, যেখানে বিশ্বব্যাপী মিডিয়া ও বিনোদন শিল্পের শীর্ষস্থানীয় অংশীদারদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, স্টার্টআপগুলি দেশের ও আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা, প্রোডাকশন হাউস, স্টুডিও এবং বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে, যা পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন পথ খুলে দেবে।

৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ সালের ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে এবং 'ওয়েভস বাজার' স্টার্টআপ প্রদর্শনীটি ২০ থেকে ২৪ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে।


SC/AP/SKD/


(রিলিজ আইডি: 2335502) ভিজিটরের কাউন্টার : 13