প্রকাশিত:
31 OCT 2026 9:55AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ অক্টোবর, ২০২৬
২০২৬ সালের জন্য বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং কেন্দ্রীয় পুলিশ সংস্থার (সিপিও) ৪৯০ জন কর্মীকে ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক’ প্রদান করা হয়েছে। উৎকৃষ্ট কাজের স্বীকৃতি, উচ্চ পেশাগত মান বজায় রাখতে উৎসাহ দান এবং সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মীদের মনোবল বৃদ্ধি করার লক্ষ্যেই এই পদক প্রদান করা হয়ে থাকে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের উদ্যোগে চালু হওয়া এই পদক সংশ্লিষ্ট সমস্ত কর্মীর মনোবলকে আরও সুদৃঢ় করবে।
ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পয়লা ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক’ প্রবর্তন করা হয়। এই পদকটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রীয় পুলিশ সংস্থা (সিপিও), কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), আসাম রাইফেলস এবং ফরেনসিক সায়েন্স (কেন্দ্রীয়/রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল) বিভাগের সদস্য ও কর্মীদের দেওয়া হয়। মূলত অভিযান পরিচালনায় উৎকর্ষতা, তদন্তের কাজে অসাধারণ পরিষেবা, ব্যতিক্রমী কর্মদক্ষতা, গোয়েন্দা বিভাগে অদম্য ও সাহসী অবদান এবং ফরেনসিক সায়েন্সের ক্ষেত্রে কর্মরত সরকারি বিজ্ঞানীদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়।
প্রতি বছর ৩১ অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এই পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কার প্রাপকদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রকের (এমএইচএ) ওয়েবসাইটে পাওয়া যাবে -
http:// https://www.mha.gov.in
পদক প্রাপকদের তালিকা দেখতে এই লিঙ্কে ক্লিক করুন:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/oct/doc_10328_20261031_09561501.pdf
MH/MP/AS