তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
তথ্য ও সম্প্রচার মন্ত্রক IFFI 2026-এর জন্য মিডিয়া অ্যাক্রেডিটেশনের সময়সীমা ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে
২৮ অক্টোবর, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ২০২৬-এর জন্য মিডিয়া অ্যাক্রেডিটেশনের সময়সীমা ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
গোয়ার পানাজিতে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছে ২০ থেকে ২৮ নভেম্বর। যেসব সাংবাদিক এই সমারোহ কভার করতে চান তাঁরা প্রেস ইনফরমেশন ব্যুরো-এর অফিসিয়াল অ্যাক্রেডিটেশন পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারেন।
নিবন্ধনের লিঙ্ক: https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx
কোনো জিজ্ঞাস্য থাকলে আবেদনকারীরা iffi.mediadesk@pib.gov.in -এ যোগাযোগ করতে পারেন।
অ্যাক্রেডিটেশন প্রাপ্ত সাংবাদিকরা যেসব বিভাগ কভার করতে পারবেন তার মধ্যে রয়েছে:
* চলচ্চিত্র প্রদর্শন
* আলোচনা
* চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়
* নেটওয়ার্কিং
* অন্যান্য কার্যক্রম
যেসব সাংবাদিকরা ইতিমধ্যে IFFI-এর পূর্ববর্তী সংস্করণের (৫৬তম)সময় থেকে পোর্টালে নিবন্ধিত আছেন, তাঁরা একই পোর্টালে লগ ইন করে নথিপত্র আপডেট করতে পারবেন।
পেশাদার সাংবাদিক নন, এমন চলচ্চিত্রপ্রেমীরাও প্রতিনিধি (ডেলিগেট) হিসেবেhttp://https://www.iffigoa.org/delegate-registration লিঙ্কের মাধ্যমে IFFI-তে ডেলিগেট হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।
১৯৫২ সালে শুরু হওয়া ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত’ (IFFI) দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসব।
৫৭তম ‘ইফি’ (IFFI) ২০২৬ সম্পর্কে আরও তথ্য ও সর্বশেষ আপডেট পেতে যান http://https://www.iffigoa.org/ ওয়েবসাইটে।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2329638)
ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada