প্রধানমন্ত্রীরদপ্তর
দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী অনন্ত নাগ’কে অভিনন্দন জানিয়েছেন
প্রকাশিত:
16 SEP 2026 6:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় প্রখ্যাত অভিনেতা শ্রী অনন্ত নাগ-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে, কয়েক দশক ধরে শ্রী অনন্ত নাগ -এর সাবলীল অভিনয়, অসাধারণ বহুমুখী প্রতিভা এবং শৈল্পিক উৎকর্ষ ভারতীয় চলচ্চিত্রে, বিশেষ করে কন্নড় চলচ্চিত্রে এক গভীর ও স্থায়ী ছাপ ফেলেছে।
প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান তাঁর প্রাপ্য এবং এটি ভারতীয় চলচ্চিত্রে শ্রী অনন্ত নাগ-এর বিপুল অবদানকেই প্রতিফলিত করে। এই বিশেষ মুহূর্তে তিনি বিশিষ্ট এই শিল্পীকে তাঁর শুভেচ্ছা জানান।
শ্রী মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন:
“কিংবদন্তী অনন্ত নাগ-জি-কে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন।
কয়েক দশক ধরে তাঁর সাবলীল অভিনয়, অসাধারণ বহুমুখী প্রতিভা এবং শৈল্পিক উৎকর্ষ ভারতীয় চলচ্চিত্রে, বিশেষ করে কন্নড় চলচ্চিত্রে এক গভীর ছাপ ফেলেছে। তিনি যে চরিত্রেই অভিনয় করেছেন, তাতেই এক বিরল গভীরতা ও প্রাণবন্ত বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।
সত্যিই এক বিশিষ্ট শিল্পীর জন্য এটি অত্যন্ত যোগ্য একটি সম্মান।”
https://x.com/PIB_India/status/2100188699065770422?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100188699065770422%7Ctwgr%5E57e1748c85c2f2ecf20e2dc72f55ad7d9395b900%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2310986reg%3D3lang%3D1
https://x.com/narendramodi/status/2100196542464598295?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100196542464598295%7Ctwgr%5E57e1748c85c2f2ecf20e2dc72f55ad7d9395b900%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2310986reg%3D3lang%3D1
https://x.com/narendramodi/status/2100208748304412949?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100208748304412949%7Ctwgr%5E57e1748c85c2f2ecf20e2dc72f55ad7d9395b900%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2310986reg%3D3lang%3D1
SC/PM/SB
(রিলিজ আইডি: 2311239)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam