বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

সেমিকন ২.০ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিশেষভাবে অবহিত করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

পোস্ট করার দিনক্ষণ: 31 AUG 2026 4:12PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩১ অগাস্ট ২০২৬

 

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি, রেল, ও তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলের বিকাশকে পরবর্তী ধাপে নিয়ে যেতে সরকারের গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিশেষভাবে অবহিত করলেন। এই উপলক্ষ্যে সেমিকন ২.০-র মূল ৬টি বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়।

প্রথম সেমিকন ইন্ডিয়ার কর্মসূচির ওপর ভিত্তি করে এগিয়ে চলবে এই প্রকল্প।

সেমিকন ২.০-র মূল ৬টি স্তম্ভ হল :

 নকশা- সেমিকন্ডাক্টর আইপিএস, চিপ, মডিউলের নকশা
 যন্ত্র ও সরঞ্জাম, উৎপাদন পরিমণ্ডল
 আরও বেশি সংখ্যায় ফেব্রিকেশন ইউনিট গড়ে তোলা
 এটিএমপি/ওএসএটি (অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং অ্যান্ড প্যাকেজিং) শিল্প পরিমণ্ডলকে জোরদার করা
 গবেষণা ও বিকাশ
 প্রতিভার বিকাশ

শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ১০ বছরে ৮৫,০০০ সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হলেও তা সম্পন্ন হয়েছে ৪ বছরেই। এবার আরও ১ লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী বছরগুলিতে সারা বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের ১০ শতাংশই জুড়ে থাকবে ভারত। সেমিকন্ডাক্টর শিল্পে ৫০-৬০ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞপ্তির জন্য দেখতে পারেন এই লিঙ্ক

https://drive.google.com/file/d/19LnPwCmEPhP41Rdwi2Olf_yadoc-vOYC/view

সাংবাদিক সম্মেলনের জন্য দেখুন এই লিঙ্ক

https://www.youtube.com/live/eXKExdVQaPw

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2305097) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Tamil , Telugu , Kannada