বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
সেমিকন ২.০ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিশেষভাবে অবহিত করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
প্রকাশিত:
31 AUG 2026 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অগাস্ট ২০২৬
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি, রেল, ও তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলের বিকাশকে পরবর্তী ধাপে নিয়ে যেতে সরকারের গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিশেষভাবে অবহিত করলেন। এই উপলক্ষ্যে সেমিকন ২.০-র মূল ৬টি বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়।
প্রথম সেমিকন ইন্ডিয়ার কর্মসূচির ওপর ভিত্তি করে এগিয়ে চলবে এই প্রকল্প।
সেমিকন ২.০-র মূল ৬টি স্তম্ভ হল :
নকশা- সেমিকন্ডাক্টর আইপিএস, চিপ, মডিউলের নকশা
যন্ত্র ও সরঞ্জাম, উৎপাদন পরিমণ্ডল
আরও বেশি সংখ্যায় ফেব্রিকেশন ইউনিট গড়ে তোলা
এটিএমপি/ওএসএটি (অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং অ্যান্ড প্যাকেজিং) শিল্প পরিমণ্ডলকে জোরদার করা
গবেষণা ও বিকাশ
প্রতিভার বিকাশ
শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ১০ বছরে ৮৫,০০০ সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হলেও তা সম্পন্ন হয়েছে ৪ বছরেই। এবার আরও ১ লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী বছরগুলিতে সারা বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের ১০ শতাংশই জুড়ে থাকবে ভারত। সেমিকন্ডাক্টর শিল্পে ৫০-৬০ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিজ্ঞপ্তির জন্য দেখতে পারেন এই লিঙ্ক
https://drive.google.com/file/d/19LnPwCmEPhP41Rdwi2Olf_yadoc-vOYC/view
সাংবাদিক সম্মেলনের জন্য দেখুন এই লিঙ্ক
https://www.youtube.com/live/eXKExdVQaPw
SC/AC/NS….
(রিলিজ আইডি: 2305040)
ভিজিটরের কাউন্টার : 5