তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় গল্পকথনের পরম্পরাকে সহায়তা করার জন্য আইআইসিটি এবং নেটফ্লিক্স ছ’টি পাঠক্রমে বৃত্তির ব্যবস্থা করেছে

প্রকাশিত: 26 AUG 2026 12:40PM by PIB Kolkata

মুম্বাই, ২৬ আগস্ট ২০২৬

 

 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস (আইআইসিটি) এবং নেটফ্লিক্স ছ’টি পেশাদারী পাঠক্রমে ১০০ জন ছাত্রছাত্রীকে ৮০ শতাংশ আর্থিক সহায়তার ঘোষণা করেছে। এর মধ্যে দুটি এক বছরের ডিপ্লোমা পাঠক্রম এবং চারটি ছ’মাসের সার্টিফিকেট পাঠক্রম। এই পাঠক্রমগুলি হল :

(১) ডিপ্লোমা ইন ইন্টার‍্যাক্টিভ কমিক্স অ্যান্ড সিকোয়েন্সিয়াল আর্ট

(২) ডিপ্লোমা ইন ভিস্যুয়াল এফেক্টস মাস্টারি

(৩) সার্টিফিকেট ইন ভিস্যুয়াল আর্ট ডিপার্টমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন

(৪) সার্টিফিকেট ইন মিডিয়া টেক ওয়ার্কফ্লো

(৫) সার্টিফিকেট ইন আর্ট অফ ক্যারেক্টার অ্যানিমেশন

(৬) সার্টিফিকেট ইন ই-স্পোর্টর্স অ্যান্ড গেমিং ম্যানেজমেন্ট 

 

৫ আগস্ট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেটফ্লিক্স-এর সহ-মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী টেড সার‍্যান্ডোজের মধ্যে এক বৈঠকের পর এই ঘোষণা করা হল। প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতের গল্পকথনের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এ দেশে সৃজনশীল প্রতিভার কোনও অভাব নেই। আগামীদিনে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ এরপর ভারতে সৃজনশীল প্রতিভাদের সহযোগিতার জন্য বিনিয়োগের পরিকল্পনা করে। আগামী প্রজন্মের গল্পকথক এবং অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্সের দক্ষতা বৃদ্ধির জন্য তারা উদ্যোগী হয়েছে। এর মধ্য দিয়ে ‘কমলা অর্থনীতি’র ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। এই বৃত্তিগুলি ছাত্রছাত্রী এবং পেশাদার ব্যক্তিত্ব – সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব তথা আইআইসিটি বোর্ডের চেয়ারম্যান শ্রী চঞ্চল কুমার জানান, ভারত সৃজনশীল অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আইআইসিটি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ বিশ্বাস দেওস্কর বলেন, এই সংস্থার উদ্দেশ্য হল, যাঁদের দক্ষতা আছে তাঁদের সেই দক্ষতাকে সংশ্লিষ্ট শিল্পে কাজে লাগানো। আইআইসিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি প্রতিষ্ঠান। এখানে অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্সের বিষয়ে শিক্ষাদান করা হয়। মহারাষ্ট্র সরকার, ফিকি এবং সিআইআই-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আইআইসিটি-র ওয়েবসাইট iict.org থেকে সংশ্লিষ্ট পাঠক্রম এবং বৃত্তির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করুন। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2303512) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Tamil , Kannada , Malayalam