মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের চারটি রেল লাইন প্রকল্প মন্ত্রিসভায় অনুমোদিত, ভারতীয় রেলের নেটওয়ার্ক বাড়ছে প্রায় ৪১০ কিলোমিটার

प्रविष्टि तिथि: 19 AUG 2026 3:18PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৯ অগাস্ট, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ রেল মন্ত্রকের প্রায় ৯,৪৫০ কোটি টাকা মোট ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলি হল:

ক) খড়গপুর-ভদ্রক (রানিটাল) চতুর্থ লাইন – ১৭৩ কিমি (পশ্চিমবঙ্গ এবং ওড়িশা)

খ) ভদ্রক-হরিদাসপুর চতুর্থ লাইন – ৭৫ কিমি (ওড়িশা)

গ) গুম্মিডিপুন্ডি-গুডুর তৃতীয় এবং চতুর্থ লাইন – ৯০ কিমি (অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু)

ঘ) কটক-পারাদ্বীপ (বড়বন্ধ) তৃতীয় ও চতুর্থ লাইন – ৭২ কিমি (ওড়িশা)

লাইনের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় চলাচল উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে ভারতীয় রেলের পরিচালন দক্ষতা এবং পরিষেবার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। এই মাল্টি-ট্র্যাকিং প্রস্তাবগুলি পরিচালন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে এবং ভিড় কমাতে সাহায্য করবে। এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘নতুন ভারত’ দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা এই অঞ্চলের ব্যাপক উন্নয়নের মাধ্যমে সেখানকার মানুষকে ‘আত্মনির্ভর’ করে তুলবে এবং তাঁদের কর্মসংস্থান/স্ব-নিযুক্তির সুযোগ বৃদ্ধি করবে।

এই প্রকল্পগুলি পিএম-গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এই প্রকল্পগুলি মানুষ, পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে।

পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের ৮টি জেলাকে যুক্ত করে এই ৪টি (চার) প্রকল্প ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্কের প্রায় ৪১০ কিলোমিটার বিস্তার ঘটাবে। প্রস্তাবিত মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলি প্রায় ৬,৪৪৮টি গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে, যেগুলির জনসংখ্যা প্রায় ৬০ লক্ষ।

প্রস্তাবিত এইসব প্রকল্পের ফলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেমন – কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য, ভিতরকানিকা জাতীয় উদ্যান, মা ভদ্রকালী মন্দির, মা ধামরাই মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, তালসারি-উদয়পুর ও চণ্ডীপুর সৈকত, পুলিকাট হ্রদ, নেলাপট্টু পক্ষী অভয়ারণ্য, ভগবান বীর রাঘব পেরুমাল মন্দির, গদা কুজঙ্গা জগন্নাথ মন্দির, সরলা মন্দির, ধবলেশ্বর মন্দির, ললিতগিরি (বৌদ্ধ তীর্থস্থান) ইত্যাদির সঙ্গে রেল যোগাযোগ উন্নত হবে।

প্রস্তাবিত প্রকল্পগুলি কয়লা, লৌহ আকরিক, সিমেন্ট, লোহা ও ইস্পাত, কন্টেইনার, অটোমোবাইল, খাদ্যশস্য ইত্যাদির মতো পণ্য পরিবহনের জন্য অপরিহার্য পথ। এই প্রকল্পের ফলে বছরে অতিরিক্ত ৭৬ এমটিপিএ (মিলিয়ন টন) পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে। রেলপথ পরিবেশ-বান্ধব ও শক্তি-সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হওয়ায় এটি দেশের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন ও পরিবহন খরচ কমানো, তেল আমদানি হ্রাস (প্রায় ১৩ কোটি লিটার) এবং কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস (প্রায় ৬৫ কোটি কেজি) করতে সাহায্য করবে, যা ২.৬০ কোটি গাছ লাগানোর সমান।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2301257) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Odia , Tamil , Telugu_Vw , Telugu , Kannada , Malayalam