স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বাধীনতা দিবসের আগে আইএসআই মদতপুষ্ট জঙ্গী গোষ্ঠী শাহাজাদ ভাট্টি নেটওয়ার্ক’কে ধ্বংস করেছে মোদী সরকার, গ্রেপ্তারের সংখ্যা ২০০-রও বেশি

प्रविष्टि तिथि: 17 AUG 2026 3:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ অগাস্ট, ২০২৬ 

 

স্বাধীনতা দিবসের আগে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থা বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে আইএসআই – এর মদতপুষ্ট শাহাজাদ ভাট্টি নেটওয়ার্কের সিন্ডিকেট ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের তত্ত্বাবধানে ১৪টি রাজ্যে ঐ অভিযানে ২০০-রও বেশি জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের হয়েছে ৮০-রও বেশি এফআইআর। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এক্স পোস্টে জানিয়েছেন, এই অভিযানে যেসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয়েছে, তার অনেকগুলিতেই পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির ছাপ পাওয়া গেছে। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু সিসি টিভি ক্যামেরা। 
শাহাজাদ ভাট্টি নেটওয়ার্ক ভারতে বিভিন্ন জায়গায় গ্রেনেড ও বোমা বিস্ফোরণে জড়িত। পুলিশ থানা, প্রতিরক্ষা কেন্দ্র এবং ধর্মীয় স্থানগুলির উপর তারা বিশেষভাবে নজর রাখত। 
১২ অগাস্ট কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪টি রাজ্যে আটক করা হয় মোট ২৫৩ জনকে। গ্রেপ্তার ২০০-রও বেশি জঙ্গীর বিরুদ্ধে ইউএপিএ, বিএনএস, অস্ত্র আইন, এনডিপিএস আইন এবং বিস্ফোরক আইনের আওতায় এফআইআর দায়ের হয়েছে।

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2300444) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam