তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনে উৎসাহ দিতে মুখ্য সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগগুলির প্রতি আহ্বান; বন্যা, ভূমিকম্প ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলির জন্য ১১.৫০ লক্ষ টাকার জরুরি অনুদান

প্রকাশিত: 07 AUG 2026 3:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ অগাস্ট, ২০২৬ 

 

ভারতে কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের নীতি-নির্দেশিকা অনুযায়ী, কমিউনিটি রেডিও সম্প্রচারের মূল উদ্দেশ্য হ’ল - সংশ্লিষ্ট স্টেশনের পরিষেবা এলাকার মধ্যে বসবাসকারী জনগনের সেবা করা।
এছাড়াও,এই নীতি-নির্দেশিকা অনুযায়ী সরকারের এমন ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে কোনো বিশেষ বার্তা সম্প্রচারের নির্দেশ দিতে পারে। প্রাকৃতিক জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, জনস্বার্থ বা অনুরূপ পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনে এই ধরনের বার্তা প্রচার জরুরি বলে বিবেচিত হতে পারে। অনুমতিপ্রাপ্ত সংস্থাকে এই ধরনের নির্দেশ মেনে চলতে হবে।
নীতি-নির্দেশিকা অনুযায়ী, কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে নাগরিক সুযোগ-সুবিধা, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা এবং স্থানীয় প্রশাসনের দেওয়া অন্যান্য তথ্য বিষয়ক গণ-ঘোষণা বা বার্তা প্রচারের অনুমতিও দেওয়া হয়েছে।
এর ফলে, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে স্থানীয় ভাষায় সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য প্রচারে কমিউনিটি রেডিও স্টেশনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাছাড়া, স্থানীয় জনগনের—বিশেষ করে বন্যাপ্রবণ, উপকূলীয় এবং দুর্যোগ-ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের তথ্যগত চাহিদা পূরণে কমিউনিটি রেডিও স্টেশনের প্রমাণিত উপযোগিতার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব এবং রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক সচিবদের কাছে মন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে। এতে দুর্যোগ সংক্রান্ত তথ্য প্রচারের জন্য এই কার্যকর মাধ্যমটিকে কাজে লাগানোর এবং ওইসব এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের বিষয়টি চিহ্নিত ও উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।
কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে কেন্দ্রীয় ক্ষেত্রের প্রকল্প "ভারতে কমিউনিটি রেডিও আন্দোলনকে সহায়তা"-এর আওতায় সহায়তা প্রদান করা হয়। ৫০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটির মেয়াদ ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো নতুন ও বর্তমান কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে শক্তিশালী করা। এর আওতায় স্টেশন স্থাপন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা বা প্রতিস্থাপনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে জরুরি পরিস্থিতিতেও সম্প্রচার অব্যাহত রাখার জন্য ইউপিএস, জেনারেটর সেট এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার মতো ব্যাকআপ বিদ্যুৎ সরঞ্জামও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, বন্যা, বজ্রপাত বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে চালু থাকা কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে ১১.৫০ লক্ষ টাকার জরুরি অনুদান প্রদানের ব্যবস্থাও এই প্রকল্পে রাখা হয়েছে।
আজ রাজ্যসভায় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান, শ্রী কণাদ পুরকায়স্থ, শ্রী মনন কুমার মিশ্র, শ্রীমতি সীমা দ্বিবেদী এবং শ্রী শম্ভু শরণ প্যাটেল-এর করা একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য প্রদান করেন। 

 

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2296029) ভিজিটরের কাউন্টার : 41