বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

হস্তশিল্প ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি ৭ই আগস্ট জাতীয় হস্তশিল্প দিবসে হস্তশিল্প পুরস্কার ২০২৫ প্রদান করবেন

प्रविष्टि तिथि: 04 AUG 2026 6:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ অগাস্ট, ২০২৬

 

 রাষ্ট্রপতি ৭ই আগস্ট ২০২৬ তারিখে জাতীয় তাঁত দিবস উদযাপন অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ তাঁত পুরস্কার প্রদান করবেন।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী শ্রী গিরিরাজ সিং, ঊর্ধ্বতন আধিকারিকরা, তাঁত শিল্পের প্রতিনিধিরা, কুশলী তাঁত শিল্পী, ডিজাইনার, রপ্তানিকারক, কারিগর এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

ভারতের সমৃদ্ধ তাঁত ঐতিহ্য সংরক্ষণ, প্রচার এবং উন্নয়নে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি ৩ জনের হাতে সন্ত কবির তাঁত পুরষ্কার ১৯ জনের হাতে জাতীয় তাঁত পুরষ্কার তুলে দেবেন। 

(২০২৫ সালের সন্ত কবির এবং জাতীয় তাঁত পুরস্কার বিজয়ীদের তালিকা)

তাঁতশিল্পে শ্রেষ্ঠত্বের উদযাপন

বস্ত্র মন্ত্রক তাঁতশিল্পের সঙ্গে যুক্ত বয়ন, উদ্ভাবন, নকশা উন্নয়ন, বিপণন উদ্যোগ, স্টার্ট-আপ উদ্যোগ এবং উৎপাদনকারী সংস্থাগুলিতে অসামান্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ 'সন্ত কবির তাঁত পুরস্কার' এবং 'জাতীয় তাঁত পুরস্কার ২০২৫'-এর প্রাপকদের নাম ঘোষণা করেছে।


হস্তশিল্প পুরস্কার

হস্তশিল্প ক্ষেত্রে উৎকর্ষ, উদ্ভাবন এবং সুস্থিত অঙ্গীকারকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই পুরস্কারের প্রবর্তন করা হয়েছে। এই পুরস্কারের মাধ্যমে অসামান্য কারিগরী নৈপুণ্য, ঐতিহ্যবাহী দক্ষতা সংরক্ষণের পাশাপাশি আধুনিক কৌশল অবলম্বন, পণ্যের বৈচিত্র্যকরণ, নকশার উদ্ভাবন এবং বয়নকারী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।

সন্ত কবির তাঁত পুরস্কার


ভারতের বয়ন ঐতিহ্যের সংরক্ষণ ও প্রচারে যেসব তাঁতি অসাধারণ কারিগরী নৈপুণ্য এবং আজীবন নিষ্ঠা প্রদর্শন করেছেন, তাঁদের সর্বোচ্চ স্বীকৃতি হল এই পুরষ্কার।

এই পুরস্কারের অঙ্গ হিসাবে স্বর্ণমুদ্রা, তাম্রপত্র, শাল এবং শংসাপত্র দেওয়া হয়। 

জাতীয় তাঁত পুরস্কার


অসামান্য সৃজনশীলতা, গুণমান, উদ্ভাবন এবং উৎকর্ষ প্রদর্শনের স্বীকৃতিতে জাতীয় তাঁত পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের লক্ষ্য হলো ভারতের বৈচিত্র্যময় তাঁত ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি কারিগর এবং প্রতিষ্ঠানগুলিকে তাদের কারিগরী নৈপুণ্য, পণ্য উন্নয়ন এবং বাজার প্রসারের মান ক্রমাগত উন্নত করতে অনুপ্রাণিত করা।

এই পুরস্কারের অঙ্গ হিসাবে একটি তাম্রপত্র, একটি শাল এবং শংসাপত্র দেওয়া হয়। 


নির্বাচন প্রক্রিয়া


আঞ্চলিক, সদর দপ্তর এবং কেন্দ্রীয় স্তরের নির্বাচন কমিটি কঠোর বহু-স্তরীয় মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বয়ন বিভাগের পুরস্কারপ্রাপকদের নির্বাচন করে। এই কমিটিগুলিতে অভিজ্ঞ পেশাদার, কারিগরি বিশেষজ্ঞ এবং ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা থাকেন।


নকশা উন্নয়ন, বিপণন, স্টার্ট-আপ উদ্যোগ এবং উৎপাদক সংস্থা সম্পর্কিত বিভাগগুলির জন্য, চূড়ান্ত অনুমোদনের আগে মনোনয়নগুলির কাঠামোগত মূল্যায়ণ করে সদর দপ্তর কমিটি এবং কেন্দ্রীয় স্তরের কমিটি।


(২০২৫ সালের সন্ত কবির এবং জাতীয় হস্তশিল্প পুরস্কারপ্রাপ্তদের তালিকা)

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc202684944201.pdf

 


SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2294744) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam